বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভারতে প্রবল বৃষ্টিতে ২২ মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতের কয়েকটি অংশে তিন দিন ধরে তুমুল বৃষ্টিপাতে বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই অঞ্চলগুলোর বহু নগর ও ছোট শহরের রাস্তা ও ভবনগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে আছে।

ভারতের আবহাওয়া বিভাগ তাদের পূর্বাভাসে বলেছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলোতে আগামী দুদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খবরে বলা হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লির বাসিন্দারা অনলাইনে যেসব ছবি ও ভিডিও পোস্ট করেছেন, তাতে পানির তোড়ে যানবাহনকে কাগজের নৌকার মতো ভেসে যেতে দেখা গেছে। অন্য ভিডিওতে আবাসিক এলাকাগুলোতে প্রবল বেগে কর্দমাক্ত পানি ঢুকতে, নদীর পানি উপচে তীরের সবকিছু ডুবে থাকতে এবং মাটিতে বড় বড় গর্ত তৈরি হতে দেখা গেছে।

বন্যা পরিস্থিতি সামাল দিতে হরিয়ানা হাতিনিকুণ্ড ব্যারেজ থেকে এক লাখ কিউসেক পানি যমুনা নদীতে ছেড়ে দিয়েছে। এতে বন্যার আশঙ্কায় দিল্লির সরকার বন্যাপ্রবণ এলাকাগুলোর ওপর নজর রাখার জন্য ১৬টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। 

রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হওয়ায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং শহরগুলোতে ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছে।

 

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit