বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে : জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যাদের ব্যর্থতা ও সমন্বয়হীনতায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু পরিস্থিতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। এছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে সরকারি সহায়তায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। 

রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিবৃতিতে জিএম কাদের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেন, ৮ জুলাই শনিবার একদিনে ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা সংখ্যার দিক থেকে এ বছরের মধ্যে সর্বোচ্চ। সরকারি হিসাবে শনিবার ডেঙ্গু আক্রান্ত দু’জন মারা গেলেও এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬৭ জন। সাধারণ মানুষের ধারণা এই সংখ্যা আরো বেশি। সরকারি হিসাবে সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। গেল বছর ২৮১ জন রোগী ডেঙ্গু আত্রান্ত হয়ে মারা গেছেন। 

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ২০১৯ সালে ইতিহাসের সব চেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছিল। সে বছর রাজধানীর ৯৮টি ওয়ার্ডের মধ্যে ২১টি ডেঙ্গুর উচ্চ ঝুকিতে ছিল। কিন্তু এ বছর স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষ জরিপে রাজধানীর ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। যা ভয়াবহ পরিস্থিতির অশংকা সৃষ্টি করেছে। 

তিনি আরো বলেন, সাধারণ মানুষের অভিযোগ সরকারের পক্ষ থেকে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেই। লোক দেখানো ওষুধ ছেটানো হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আবার ওষুধের কার্যকারিতা নিয়েও সাধারণ মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে, ভবিষ্যতে এর পরিণাম আরো ভয়াবহ হয়ে উঠবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের এমনিতেই হিমশিম অবস্থা। তাই বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit