বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য হলেন ডাঃ মুনসুর রহমান 

মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৫৫ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি : স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আ ফ ম রুহুল হককে আগেই নিয়োগ করা হয়। আর সদস্যসচিব আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। 

চেয়ারম্যান ও সদস্যসচিব ছাড়াও উপ কমিটিতে ৭৯ জন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে যারা চিকিৎসক রয়েছেন, তাঁদের অনেকেই আছেন। তাঁদের মধ্যে আছেন— রাজশাহী-৫ (পুঠিয়া দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান এমপি,অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি, অধ্যাপক এমএ আজিজ এমপি, সায়েদা জাকিয়া নূর লিপি এমপি, ডক্টর সামিউল উদ্দিন আহমেদ শিমুল এমপি, অধ্যাপক এম এ ইকবাল আসলান,

অধ্যাপক কামরুল হাসান খান, ড. এহেতাসামুল হক চৌধুরী, আবু নাসের রিজভী, অধ্যাপক এহসানুল কবির জগলুল, ড. জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, প্রফেসর আ ক মোশারফ হুসাই, অধ্যাপক কামরুল হাসান মিলন, ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মোতাহের হোসেন চৌধুরী, অধ্যাপক ইউসুফ ফকির, অধ্যাপক এমএ রহিম, ডা. মো. তারেক মেহেদী, ডা. আজম খান, ডা. আবুল মাতিন ও মো. আব্দুস সালাম প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit