বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন: বেসামরিক লোক নিহত নিয়ে যা বলল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে বেসামরিক নাগরিক নিহতের তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

৫০০ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৫০০ দিনে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে জাতিসংঘের প্রতিনিধিরা বলেছিলেন যে, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে এইচআরএমএমইউয়ের ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক পার করছি। ক্রমান্বয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

চলতি বছর দৈনিক হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম হলেও সংখ্যাটি মে ও জুন মাসে আবার বাড়তে শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্ব সংস্থাটি। 

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit