মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দেশে ফিরেছেন ২৯০০৪ জন হাজি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি। আজ রবিবার (৯ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। আগামী ২ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

হজে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত ৯১ জন বাংলাদেশি হজযাত্রী/হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২২ জন। মক্কায় মারা গেছেন ৭৫ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, জেদ্দায় এক, আরাফায় দুজন এবং মুজদালিফা একজন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

এদিকে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit