শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

ফুলবাড়ীতে বিধবা নারীর বাড়ী ভাংচুর করে জায়গা দখল

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৮০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের গলাকাটা মোড়ে এক বিধবা নারীর বাড়ী ভাংচুর করে জায়গা দখল করেছে প্রতিপক্ষ।এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে জরিমন বিবি নামের এক বিধবা নারী।বেতদিঘী ইউনিয়নের গলাকাটা মোড়ে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছেন জরিমন বিবি।কিছুদিন পূর্বে তার স্বামী মারা যায়।

জরিমন বিবি (৬০) অভিযোগে জানান, আমার প্রতিবেশী মোঃ কামাল উদ্দিন ও মোঃ বাবলু গত ১৮ জুন হঠাৎ আমার বাড়ির কিছু অংশ ভেঙ্গে দিয়েছে। বাড়ীর জায়গা জোরপূর্বক দখল করেছে,আবারো পরদিন ১৯ জুন বাকি অংশ ভেঙ্গে দেয় এবং উক্ত জায়গা টিন ও বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। আমি তাদের নিষেধ করলে তারা কোন কথা শুনেন না, আমি বিষয়টি নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যকে অবগত করলে তারা বিষয়টি নিয়ে কিছু বলেননি।

সরেজমিনে গিয়ে তথ্য নিয়ে জানা যায়, গলাকাটা মোড়ে জেলা পরিষদের মোট ৪৫ শতক জায়গা দখল করে গোডাউন ঘর ও দোকানপাট ও বসতবাড়ী নির্মাণ করেছে প্রভাবশালী ব্যক্তিরা।জরিমন বিবিও থাকেন জেলা পরিষদের জায়গায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন (৭২), আব্দুর রাজ্জাক (৪৬), টিক্কা খান (৪৭) সহ আরো অনেক এলাকাবাসী জানায়, যখন এই মোড়ে কোন ঘরবাড়ি ছিল না, আজ থেকে প্রায় ৪০ বছর আগে, তখন থেকে ছোট একটি মাটির ঘর করে বসবাস করে আসছেন জরিমন বিবি, হঠাৎ করে তার ঘরবাড়ি ভাঙচুর করে জায়গা দখল করার কারণ কি সেটা আমাদের জানা নেই। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু জানান, বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুত তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit