বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে  আখাউড়া স্থলবন্দরে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২০৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর সোমবার(৩ জুলাই)সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরে ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল। সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, ঈদ উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরে সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সোমবার সকাল সাড়ে দশটায় ৪টি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit