সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
৪০ বছর পর পাকিস্তান ক্রিকেটে ঘটল এমন ঘটনা এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

ঠোঁটের যত্ন-কথা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রানি ক্লিওপেট্রার রূপগুণের চর্চা হতো একাল-সেকাল সবকালেই। তাঁর ঠোঁটের প্রসাধনী নিয়েও কিছু কাহিনি প্রচলিত রয়েছে। বলা হতো- রানি নাকি ঠোঁটে মোম, অলিভ অয়েল, মধুর প্রলেপ লাগিয়ে রাখতেন। উদ্দেশ্য ঠোঁট যেন না ফাটে। এ তো গেল প্রাচীন মিসরীয় রানির রূপবোধের গল্প। এবার আসি মধ্যযুগের মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে ভেড়ার চর্বি গলিয়ে ভেষজ শিকড়ের রস মিশিয়ে জমিয়ে রাখা হতো।

তখনকার দিনে একে নিরাপদ লিপ বাম বলে মনে করা হতো। আর উপমহাদেশের পৌরাণিক গল্পেও উঠে এসেছিল ঠোঁটের যত্নের কথা। আগেকার দিনে উপমহাদেশের রূপসচেতন নারীরা ফাটা ঠোঁটের সমস্যার মোকাবিলায় বেল ফলের ক্বাথ ও দুধ মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখতেন। দিন কয়েকের মধ্যেই ঠোঁটের ফাটল পূরণ হয়ে উজ্জ্বল হয়ে উঠত। ডালিমের রস মাখার রীতিও ছিল। পান খেয়ে ঠোঁট রাঙানোর গল্পও নতুন নয়। তবে গল্প শুনলেই হবে না, সুন্দর ঠোঁটের রহস্যভেদ করতে হবে।

কখন লিপবাম লাগাবেন : অনেকেরই ধারণা থাকে লিপবাম কেবল শীতকালের জন্য।  তবে ধারণাটি পুরনো। বরং শীত, গ্রীষ্ম, বর্ষা- সব ঋতুতেই ঠোঁটের যত্নে প্রসাধনীটি আবশ্যক। প্রতিদিন আমাদের অন্তত চারবার খাবার খাওয়া হয়। পানি পান করা এরও বেশি। ফলাফল ঠোঁটের আর্দ্রতা গায়েব! তাই ১২ মাসই ঠোঁটে লিপ বাম লাগানো জরুরি। আর জেনে রাখা ভালো- ঠোঁটের যত্নে অন্যান্য প্রসাধনীর চেয়ে লিপবাম লাগানো থাকলে ঠোঁটের ওপরে স্তর তৈরি হয়, যা ভেদ করে ঠোঁটের ক্ষতি হওয়ার ভয় কম।

প্রয়োজন নিয়মিত স্ক্রাব : মনে রাখবেন ঠোঁট নিয়মিত স্ক্রাব করা জরুরি। তার জন্য চিনি তেলে মিশিয়ে ঠোঁটে ঘষলেই হবে। ঠোঁটের মৃত কোষ উঠে ঠোঁট পরিষ্কার হয়ে যাবে। পরে নিশ্চিন্তে লিপবাম ব্যবহার করতে পারবেন। ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লিপবাম লাগাতে পারেন। লিপবাম লাগানোর সময় ঠোঁটের আউটলাইন বরাবর আগে লাগিয়ে পরে ভিতরটা ভরাট করুন। ঠোঁটেও সানবার্ন হয়। সে ক্ষেত্রে নারকেল তেল লাগাতে পারেন, যা রোদ থেকে ঠোঁটকে সুরক্ষা দেবে।

প্রাকৃতিক লিপবাম : গোসল করতে যাওয়ার আগে মাত্র ৫ মিনিট সময় নিয়ে ঠোঁটে মধু লাগিয়ে বসে থাকতে পারেন। তারপর গোসল সেরে নিন। ঠোঁট হাইড্রেটেড থাকবে। দুধের সরও ঠোঁটের জন্য ভালো। এতে ঠোঁটের রংও উজ্জ্বল হবে। অ্যালোভেরার জেলও ঠোঁটে লাগিয়ে রাখুন। এতেও ঠোঁট ফাটা কমবে।

সম্ভব হলে ৪ টেবিল চামচ বাদাম তেল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু একসঙ্গে গরম করতে হবে। এবার মিশ্রণটি নামিয়ে এর মধ্যে ১/৪ চা চামচ ভিটামিন-ই অয়েল, সাত ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১ চা চামচ কোকো পাউডার পাত্রে ভরে বরফ ভর্তি পাত্রের মধ্যে রেখে দিন। জমে যাবে।

তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit