মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নৌপথে পুরোপুরি নিরাপত্তা তিন বছরের মধ্যেই: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : ঈদের ছুটির পর রোববার (২ জুলাই) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। খালিদ মাহমুদ বলেন, ‘নৌনিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌনিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারব ‘

 
প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার (৩০ জুন) ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’-এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোনো হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদফতর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য বলা হয়েছে। 
 
এদিকে, গতকাল (শনিবার) ঝালকাঠির সুগন্ধা নদীতে  তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’-এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে লঞ্চটি বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 এ সময় তিনি আরও বলেন, ‘গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত-খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে ধানের বীজ রোপণ করা কৃষকদের জন্য সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit