বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

সুস্বাদু ঝুরা মাংসের সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঝুরা মাংস দিয়ে তৈরি কোনো আইটেম সারা বছরের অন্য সময় তেমন একটা খাওয়া হয় না। কোরবানির এ ঈদের দিনগুলোতে ঝুরা মাংসের কদর অনেক বেড়ে যায়। তাই ঈদের আমেজ আনতে আজই বাড়িতে তৈরি করতে পারেন এ রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ঝুরা মাংস তৈরি করতে প্রয়োজন হবে গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, লবণ পরিমাণমতো, ১/২ চামচ গোলমরিচ গুঁড়া, ১ চামচ জিরা বাটা, ধনে বাটা ১ চামচ, বাদাম বাটা ১/২ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, সরষে বাটা ১/২ চামচ, এলাচ ২ টি, দারুচিনি মাঝারি আকারের ৩ টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ৪টি, সরিষা তেল ১ কাপ ও গরম মসলা গুঁড়া ১/২ চামচ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যানে আধা কাপ তেলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। মাঝারি আঁচে অনেকক্ষণ রান্না করে মাংসের পানি শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে সসপ্যান চুলা থেকে নামিয়ে নিয়ে মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করে ঝুরা মাংসে মিশিয়ে নিন। এবার ভালো করে নাড়তে হবে। মাংস ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু ঝুরা মাংস ভুনা।

রান্না করা সুস্বাদু ঝুরা মাংস অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। দিন যত বাড়ে, এ রেসিপির স্বাদ ততই দ্বিগুণ হয়। তাই গতানুগতিক মাংস খেতে যখন আর ভালো লাগবে না তখন ঝুরা মাংস রান্না করে খাবারে নিয়ে আসতে পারেন বাড়তি স্বাদের আভিজাত্য। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit