মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

মাছ-মাংস রাঁধলেই রান্নাঘরে আঁশটে গন্ধ, নিন ৩ টোটকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাহারি সব পদ রান্না করলেও যদি বাড়ি গন্ধে ভরে না ওঠে, তবে আর কী হলো! কিন্তু এই গন্ধ যদি পরের দিনও থেকে যায়, তা হলেই মুশকিল। বিশেষ করে এই বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় আঁশটে গন্ধ অস্বস্তির জন্ম দেয়। রান্না করার পর অনেকেই রান্নাঘর পরিষ্কার করেন ভালো করে। তবু কিছুতেই গন্ধ কাটতে চায় না।

যে টোটকা মেনে রান্নাঘরের আঁশটে গন্ধ দূর করা সম্ভব?

কফি
ক্লান্তি দূর করতে না পারলেও কফি কিন্তু রান্নাঘরের গন্ধ তাড়াতে পারে। কফিতে রয়েছে নাইট্রোজেন, যা দুর্গন্ধ শোষণ করে। রান্নাঘরের বিভিন্ন অংশে কফির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কিছুক্ষণ পর গন্ধ কেটে যাবে ধীরে ধীরে।

সেদ্ধ লেবুর খোসা
ঘরোয়া অনেক কাজেই লেবু ব্যবহার করা হয়। সুফলও পাওয়া যায়। রান্নাঘরের আঁশটে গন্ধ তাড়াতে লেবুর খোসা কাজে আসতে পারে। লবঙ্গ, দারচিনি, লেবুর খোসা—এ তিনটি উপকরণ পানিতে ফোটান। যে ধোঁয়া উঠবে, তাতেই রান্নাঘরের গন্ধ চলে যাবে।

বেকিং সোডা
খাবার মুচমুচে করতে বেকিং সোডা উপকারী। রান্নাঘরের দুর্গন্ধ তাড়াতেও কিন্তু ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এক গ্লাস পানিতে বেকিং সোডা গুলিয়ে সারারাত রান্নাঘরে রেখে দিন। পরের দিন সকালে উঠে দেখবেন—গন্ধ চলে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit