বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

নওয়াজ শরিফ কি সত্যিই চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানে একটি নতুন আইন পাস হয়েছে। এর পরই দেশটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চতুর্থবারের মতো পাকিস্তানের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জল্পনা-কল্পনা ডানা মেলেছে। যদিও পাকিস্তানি গণমাধ্যম বলেছে, এর আগেও এমন আইন করা হয়েছে, তবে দেশটির উচ্চ আদালত তা আটকে দিয়েছে।

বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফেরানোর জন্যই ওই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। কেউ কেউ একে গোপন বৈঠক হিসেবেও অভিহিত করছেন। তবে সবচেয়ে বড় বোমা ফাটিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়া জাভেদ। তিনি বলেছেন, চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নওয়াজ শরিফ। এ জন্য আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগের জোট থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার মডেল টাউন অফিসে এক সংবাদ সম্মেলনে মিয়া জাভেদ বলেন, এর আগে পাকিস্তান থেকে ৮ ঘণ্টার দূরত্বে (লন্ডন) ছিলেন নওয়াজ শরীফ। কিন্তু এখন তিনি অবস্থান করছেন আড়াই ঘন্টার দূরত্বে (দুবাই)। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ দেশে ফিরলে দেশ সমৃদ্ধ হবে। নওয়াজ শরিফের অনুরোধে বিদেশিরা, বিশেষ করে বন্ধুপ্রতিম দেশগুলো ইতোমধ্যে পাকিস্তানে বিনিয়োগ করছে। কারণ তারা মনে করছে, নওয়াজ শরিফ চতুর্থ মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন এই আস্থায়। এ জন্য সময়মতো পাকিস্তানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায় পাকিস্তান পিএমএল-এন।

কয়েক দিন আগে পাকিস্তানে আইন সংশোধন করে একজন পার্লামেন্টারিয়ানের শাস্তির মেয়াদ অর্থাৎ তাকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর নির্ধারণ করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং জাহাঙ্গীর খান তারিনের রাজনীতিতে ফেরার পথ সুগম হয়েছে।

আইনটি পাস হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, নওয়াজ শরিফ দেশে ফিরছেন। একটি দুর্নীতির মামলায় নওয়াজ শরীফকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যাবজ্জীবনের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করেছে। সংশোধিত আইনটি পাস হওয়ার পরই পিএমএল-এন এবং আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিশেষ বৈঠক হলো দুবাইয়ে। 

বিশ্লেষকরা বলছেন, বৈঠকটির উদ্দেশ্য হলো- নওয়াজ শরিফকে দেশে ফেরানো এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করানো। এর মধ্য দিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই বৈঠক হয়েছে ইমরান খান-পরবর্তী সময়ে পাকিস্তানের কৌশল নির্ধারণ নিয়ে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, বৈঠকে বর্তমান সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার পর জাতীয় পরিষদের ভেঙে দেওয়ার বিষয়ে তাদের আলোচনা হয়েছে। এর পর নতুন নির্বাচন অনুষ্ঠানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনের তারিখ নির্ধারণ এবং রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে পিপিপির সহ-সভাপতি আসিফ আলি জারদারি ছাড়াও তার ছেলে এবং দলের চেয়ারম্যান ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit