রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

 নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৮২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ। শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

আটকরা হলেন, উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম (৩২) একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর (২২)।  স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়।

এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলের দিকে ডালিম ও অন্তর অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তুলে আনতে যায়। ওই সময় স্থানীয় কিছু লোক ও রাসেল গ্রুপের সদস্যরা ডালিম ও অন্তরকে গণপিটুনি দিয়ে দক্ষিণ শরিফপুর গ্রামের বেপারী বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ একটি কাদা মাখা খেত থেকে তাদের অস্ত্রসহ আটক করে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটকরা পুলিশ হেফাজতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit