রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

১১ মাসে ২৯ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪১১ Time View

ডেস্ক নিউজ : বছরের ১১ মাসে কৃষি ঋণের বিতরণ ও আদায় উভয়ই বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, ২০২২-২৩ অর্থ-বছরের জুলাই-মে ১১ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ২৯ হাজার ২৯৮ কোটি টাকা, যা বছরের লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। এছাড়া এটি আগের বছরের একই সময়ের চেয়ে চার শতাংশ বেশি। গত বছর একই সময়ের মধ্যে বিতরণ করা হয়েছিল ২৫ হাজার ৯৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাওয়ার কারণে উৎপাদনে উৎসাহ পাচ্ছেন। এ জন্য ঋণ নিচ্ছেন। আবার সময় মতো ফেরতও দিচ্ছেন। তারা বলছেন, কৃষি খাতে নানা রকম প্রণোদনা ও বাংলাদেশ ব্যাংকের রিফাইনান্স স্কিম চালু করার কারণে কৃষি ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে। পাশাপাশি কাজ শেষে ঋণ ফেরত দেওয়ার প্রবণতাও বেড়েছে।

কৃষি ঋণ বিতরণ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাও কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ। নির্দেশনা অনুযায়ী, মোট ঋণের কমপক্ষে দুই শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হবে। এর ফলে প্রতি বছরে ব্যাংকের আমানত যেমন বাড়ছে, বাড়ছে ঋণ বিতরণ। এর সঙ্গে সঙ্গে কৃষি ঋণ বিতরণের অংশও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যও সে কথা বলছে। গত বছর কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩০ হাজার ৮১১ কোটি টাকা। এর সঙ্গে কৃষি ঋণের বিতরণও বেড়েছে।

তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত খাতের আট বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ১১ হাজার ৭৭৫ কোটি ৮৩ লাখ টাকা। ৪৮ দেশী-বিদেশি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ১৭ হাজার ৫২১ কোটি ৯৭ লাখ টাকা। সেদিক থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণের হার বিবেচনায় বেশি ঋণ বিতরণ করেছে। আবার পরিমাণ বিবেচনা করলে বিদেশি ব্যাংকগুলো বেশি বিতরণ করেছে।

আবার লক্ষ্যমাত্রার ৫০ ভাগ ঋণ বিতরণ করা ব্যাংকও রয়েছে। এ সব ব্যাংকের মধ্যে রয়েছে এবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন  ব্যাংক। সবচেয়ে কম কৃষি ঋণ বিতরণ করা ব্যাংক হলো মধুমতি। ব্যাংকটি জুলাই-মে ১১ মাসে কৃষি ঋণ বিতরণ করেছে লক্ষ্যমাত্রার মাত্র ছয় দশমিক ৫১ শতাংশ। টাকার অংকে যা পাঁচ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে, সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি বিতরণ করা ঋণের পরিমাণ ছয় হাজার ৮৬৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক। বড় এই বেসরকারি ব্যাংকটির বিতরণ করা কৃষি ঋণের পরিমাণ দুই হাজার ১৩৬ কোটি টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit