বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গুলি, নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র একজন ব্যক্তি সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালায়। এতে কনস্যুলেটের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় কনস্যুলেটের এক নেপালি কর্মী নিহত হয়।

 সৌদি গণমাধ্যম জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মার্কিন কূটনৈতিক চত্বরের কাছে গাড়ি থামায়। একটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী  নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী আহত হন এবং পরে মারা যান। নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী নিহত হন।  সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র গোলাগুলির ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, জেদ্দা কনস্যুলেট এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সৌদি সরকার ঘটনাটি তদন্ত করছে।  হামলায় কনস্যুলেট অফিস কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit