বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ওয়াগনার গ্রুপের যোদ্ধারা এখনো ইউক্রেনে: পেন্টাগন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নির্বাসনে গেছেন বেলারুশে। এরপর ওয়াগনার গ্রুপের যোদ্ধারা কী করবেন এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন তথ্য সামনে আনলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তিনি জানিয়েছেন, এখনো এই ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনে রয়েছেন।

রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ এনে গত শনিবার বিদ্রোহ করে ভাগনার গ্রুপ। এই বিদ্রোহ ব্যর্থ হলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনের চুক্তি হয়। এই চুক্তি অনুসারে তিনি বেলারুশে গেছেন। এরপর স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার আরও বলেন, ‘তারা (ওয়াগনার যোদ্ধা) হয়তো যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না, এই বিষয়ে আমি কোনো অনুমান করছি না।’

এদিকে রাশিয়ায় ওয়াগনারদের বিদ্রোহের জেরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন প্যাট্রিক রাইডার। তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা এমন কিছু দেখছি না যে, আমাদের বাহিনীকে নতুন কোনো পদক্ষেপ নিতে হবে।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন ওয়াগনার সদস্যরা। পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারা। তবে অস্ত্র সরবরাহে ঘাটতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। সর্বশেষ শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলা হয়েছে—এমন অভিযোগের পর বিদ্রোহ ঘোষণা করেন তিনি। এরপর রোস্তভ-অন-দন শহরের সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ভাগনার বাহিনী। এ ছাড়া মস্কো অভিমুখেও যাত্রা করেছিলেন ওয়াগনার যোদ্ধারা। তবে মাঝ পথে তারা থেমে যান।

সূত্র: সিএনএন

 

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit