রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৫৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় ১টি চাকু, ১টি কিরিচ, ১টি চাপাতি, ১টি দা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের নাদিম মিয়ার বাড়ির মৃত ওহাবের ছেলে মো. হাসান (২০) একই বাড়ির স্বপনের ছেলে মো.রবিউল হোসেন ওরফে রবি (২০) ও সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল মিয়াজী বাড়ির মো.ইসমাইলের ছেলে সুমন (২৮) পশ্চিম এওজবালিয়া গ্রামের সফিক উল্যার বাড়ির সফিকের ছেলে মো.রুবেল (২৫)।  পুলিশ জানায়, সোমবার রাত্রীকালীন টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি কিরিচ,১টি চাপাতি, ১টি দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার চার ডাকাত সদস্যকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit