বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না: জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, এদেশে ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না। যে কোনো প্রক্রিয়ায় ওই ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। কিন্তু বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। 

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না, তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না, তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে, ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরও চাপ দেবে এবং সরকার তা কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে। 

জিএম কাদের বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করতে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit