সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চৌগাছায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

এম.এ. রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১০ Time View

এম.এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরের তিনটি কাটের ফার্নিচারের দোকানে আগুন লেগে মালামাল ও নকশা মেশিন পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিকদের। সোমবার ২৬ জুন সকালে শহরের কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে পৌর শহরের চৌগাছা-কোটচাদপুর সড়কের কাঁচা বাজার এলাকায় রুপা দেওয়ান মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে আজিজ ফার্নিচার ও সেলিম ফার্নিচার ও নকশা ঘরে থাকা ফার্নিচার, কাট, মালামাল ও ৮টি নকশা মেশিন পুড়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুল আজিজ মোড়ল বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসায় যায়। সোমবার সকালে খবর পায় দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। ফায়ার স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। প্রথমে চৌগাছা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আশপাসের বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার কথা চিন্তা করে যশোর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। যশোর ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিভাতে স্বক্ষম হন। ততক্ষণে আমার দোকান ও পাশের দোকানের (ফার্নিচার) মালামাল ও নকশা মেশিন পুড়ে শেষ হয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠা আমাদের পক্ষ অসম্ভব। তাই সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের থেকে আমাদের আর্থিক সহযোগীতার আবেদন জানাচ্ছি।

আগুন নেভাতে আসা যশোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আরো কিছু সময় দেরী হলে আসপাশের বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে গিয়ে বেশ ক্ষতি হতো। তবে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেশী সময় লেগেছে। তিনি বলেন যেহেতু চৌগাছা পৌর শহরের বুক চিরে কপোতক্ষ নদ বয়ে চলেছে। তাই নদের পানি আপদ কালিন সময়ে ব্যবহার করার জন্য বেশ কটি ঘাট নির্মান করা জরুরী।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit