বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরলেও টাইটানে সলিলসমাধি শাহজাদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চার বছর আগে এক ব্লগে প্লেন দুর্ঘটনার কথা লেখেন শাহজাদা দাউদের স্ত্রী ক্রিস্টিন। ২০১৯ সালে নেস্কট স্টেপ নাউ নামের একটি ওয়েবসাইটে ‘আতঙ্কের সঙ্গে বসবাস’ শিরোনামে একটি পোস্ট লেখেন তিনি। সে সময় ক্রিস্টিন লেখেন, ভয়াবহ প্লেন দুর্ঘটনায় তারা মৃত্যুর খুব কাছে থেকে ফিরে এসেছিলেন। এরপর থেকেই শাহজাদা সব সময় আতঙ্কিত থাকতেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সম্প্রতি শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদসহ আরও পাঁচযাত্রী আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়ার পর এই পোস্ট আবার সামনে আসে। ২০১৯ সালের সেই ব্লগ ভাইরাল হয়েছে নেটিজনদের মধ্যে। ক্রিস্টিন সে ঘটনা স্মরণ করে বলেন যে, তারা যে ফ্লাইট চড়তে যাচ্ছিলেন তা বাতিল করা হয় এবং তারা অন্য আরেকটি প্লেনে চড়েছিলেন।
পোস্টে তিনি লেখেন, ‘তখন অন্ধকার হয়ে এসেছিল। আমাদের চারপাশটায় যেন ঝড় উঠেছিল আর মেঘ জমছিল। কেবিনে এক অদ্ভুত ধরনের অন্ধকার নেমে আসে। এই ঘটনা আজও তাড়া করে বেড়ায় আমাদের।’তিনি আরও বলেন, ‘সে সময়ে আমরা একবার বাম দিকে একবার ডানদিকে হেলে যাচ্ছিলাম। আমার মাথা জানালার সঙ্গে বারবার ধাক্কা খাচ্ছিল। এক সময় ক্যাপ্টেন আমাদের বলেন, তিনি ভিন্ন কোণ থেকে অবতরণের চেষ্টা করছেন। সে সময়ই হঠাৎ ইঞ্জিন গর্জে উঠল এবং আমরা আবার উড়তে থাকলাম।
 
এ প্রসঙ্গে স্মৃতিচারণ করে ক্রিস্টিন বলেন, ‘সেই দুর্ঘটনা সব কিছু বদলে দিয়েছে।  আমি এখন যেখানে আছি সেই পথে নিয়ে যেতে বাধ্য করেছে।’তিনি বলেন, আমি কেন এবং কীভাবে একজন মনোবিজ্ঞানী এবং প্রশিক্ষক হয়ে উঠেছি, তা অনেকেই জানেন না। এই ঘটনা অবশ্যই ব্যক্তিগত, অস্বস্তিকর এবং অস্বাভাবিক এক ঘটনা।’
 
ক্রিস্টিন জানান, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি প্রতিজ্ঞা করেন তারা নিরাপদে অবতরণ করলে তিনি আর কখনও সিগারেট স্পর্শ করবেন না। ২০১৯ সালেই সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন শাহজাদা দাউদ। কিন্তু এই যাত্রায় তার আর শেষ রক্ষা হলো না।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit