বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বিশ্বকাপের পরই যাকে ভারতের নেতৃত্বে দেখতে চান শাস্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির পর ভারতের তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। তবে তার নেতৃত্বে দল ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো গুরুত্বপূর্ণ ম্যাচে তার ভুল সবার নজরে পড়েছে। যার কারণে সমালোচনার মুখে পড়েছেন রোহিত। তার অজুহাতও অনেকে ভালোভাবে নেননি।

যার ফলে নতুন অধিনায়কের সন্ধান করছে বোর্ড। এমনও গুঞ্জন রয়েছে, ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পর রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে রোহিতের পর কে হবেন ভারত দলের অধিনায়ক। এমন প্রশ্নে সবার প্রথমেই আসে হার্দিক পান্ডিয়ার নাম।

সম্প্রতি এক অনুষ্ঠানে পান্ডিয়াকে অধিনায়কত্ব করার ব্যাপারে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর কাছে জানতে চাওয়া হলে শাস্ত্রী বলেন,তার (হার্দিক পান্ডিয়া) শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিশ্বকাপের পর যদি সে ফিট থাকে, তাহলে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব নেয়া উচিত।রবি শাস্ত্রী আরও বলেন, ভারত দলে অনেক সিনিয়র ক্রিকেটার আছে যারা হয়তো বিশ্বকাপের পর বিদায় নিতে পারে। এরই মধ্যে জুনিয়র ক্রিকেটাররাও প্রস্তুত আছে। সিনিয়র ক্রিকেটারদের জায়গা নিতে এখনই প্রস্তুত আছে জুনিয়ররা। রোহিত শর্মার অনুপস্থিতিতে এরই মধ্যে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন হার্দিক পান্ডিয়া। যার মধ্যে মাত্র দুইটিতে হেরেছে ভারত। পান্ডিয়ার নেতৃত্বে তার দল আইপিএল শিরোপাও জিতেছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit