বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা ঊপলক্ষে টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। তবে এ সময় বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোকরান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয় ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সবধরনের পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।৩ জুলাই থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভুইয়া জানান, ছয়দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।উল্লেখ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যাসহ সাতটি পাহাড়ি রাজ্যে ( সেভেন সিস্টার নামে খ্যাত) অর্ধশতাধিক জাতের পন্য রপ্তানি করা হয়।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:৪৬