বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

বিয়ের দীপ জ্বলবে রোমান দিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরিয়েছেন। মান-অভিমানও কম হয়নি। একজন নিষেধাজ্ঞা কাটিয়ে আরচারিতে ফিরেছেন। অন্যজন মানসিক ধকল কাটিয়ে সোনার হাসি হেসেছেন।

সবশেষ শনিবার জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দ্বৈতে জুটি বেঁধে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। অম্ল-মধুর সম্পর্ক পেছনে ফেলে এবার জীবন সমুদ্রে পরিণয়ের তরী ভাসাতে চলেছেন দেশসেরা এই দুই আরচার। আগামী ৫ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আরচার বলেন, ‘ঘটনা সত্যি। ৫ জুলাই রোমান সানা ও দিয়া সিদ্দিকী পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে।’ রোমান সানার বাবা আবদুল গফুর বলেন, ‘ওদের বিয়ে চূড়ান্ত হয়েছে। ৫ জুলাই বিয়ে হবে। আমরা ৪ জুলাই দিয়ার বাড়ি নীলফামারী যাব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাতে খুলনায় ওদের আনা হবে। ৮ জুলাই আমাদের বাড়িতে হবে বৌভাত।’

জানা গেছে, গত কমাস ধরে এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা হয়েছে। রোমান আনসারে ল্যান্সনায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছর যোগ দিয়েছেন আনসারে।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit