বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

উড্ডয়নের সময় বিমানের টায়ারে ফাটল, ১১ যাত্রী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের সময় বিমানের টায়ারে ফাটলের ঘটনায় একটি যাত্রীবাহী বিমানের ১১ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (২৪ জুন) হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি 

শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স৮৮০ ফ্লাইটটি। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি হংকং থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল এবং ফ্লাইটে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। বিমানটি উড্ডয়নের ঠিক আগের মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে আহত হন বিমানের ভেতরে থাকা যাত্রীরা।

পরে রানওয়েতেই কোনো রকমে দাঁড় করানো হয় বিমানটিকে। ইমারজেন্সি এক্সিটের নিয়ম মেনে বিমানের পাঁচটি দরজাই খুলে দেওয়া হয়। পরে এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ৯ জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের পক্ষ থেরক তাদের চিকিৎসার খরচ বহন করা হবে।

ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরিভিত্তিতে যাত্রীদের বের সময় তারা আঘাত পান।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit