আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়ত সমাজে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া কিংবা অতিরিক্ত প্রত্যাশার কারণে সংসার টিকিয়ে রাখা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক ঘটনা ঘটে গেল ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর এনডিটিভি
পুলিশ জানিয়েছে, জামাইয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানতে মেয়েকে বাধ্য করে আসছিলেন শাশুড়ি। এমন অভিযোগে ভিত্তিতে ৪৮ বছর বয়সী স্ত্রীকে মাকে ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে হত্যা করে মেয়ের জামাই। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজেশ (৩৭) এবং যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন নাগামনি (৪৭)। শনিবার রাত নয়টার দিকে তাকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মেয়েকে জামাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আদালতের কাছে গিয়ে বিবাহ বিচ্ছেদের আর্জি জানায় শাশুড়ি। এতেই ক্ষুব্ধ হয়ে মেয়ের জামাই এ কাজ করে।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ১:২৬