শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

সেতাবগঞ্জ পৌরসভায় কর্মরত টিকাদানকারী আব্দুল বারির ১বছর কারাদন্ড

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(প্রতিনিধি)দিনাজপুর
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫৩ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সেতাবগঞ্জ পৌরসভায় কর্মরত স্থায়ী টিকাদানকারী মোঃ আব্দুল বারি, পিতা মৃতঃ নুর উদ্দীন, সাং-ভরড়া, থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুরকে গত ২২জুন ২০২৩ইং তারিখে জিআর ৩২/১৩নং- মামলায় দিনাজপুর বিচার আদালত-৩ এর বিচারক মোছাঃ সুরাইয়া বেগম ১বছর কারাদন্ড প্রদান করেছে।

বর্তমানে আব্দুল বারি দিনাজপুর কারাগারে রয়েছে। উল্লেখ্য যে, গত ২৯-০৫-২০১৩ ইং তারিখে মোঃ সাইফুর রহমান পিতা মৃতঃ বছির উদ্দীন ওরফে শুকুরু মোহাম্মদ, সাং-ভরড়া থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর বাদি হয়ে আব্দুল বারি সহ ৬জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় ১৪৩/৪৪৭/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ দন্ড বিধি ধারায় একটি মামলা দায়ের করে।

মামলায় উল্লেখ করা হয় বাদির ছোট ভাই সাইদুর রহমান (লেলু) কে আব্দুল বারি ধারালো দা দ্বারা কুপিয়ে গুরুত্বর জখম করে। দীর্ঘ ১০ বছর মামলাটি আদালতে চলার পর গত ২২ জুন বিজ্ঞ আদালত আব্দুল বারিকে দোষী সাবস্ত করে এক বছরের কারাদন্ড প্রদান করেছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit