সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৮৩ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠন সমুহ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সেতাবগঞ্জ স্কুল রোড জয় বাংলা ভাষ্কর্যের পাদদেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামনুন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম কায়ছার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে খালিদ মাহমুদ চৌধুরীকে পূনরায় বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সভা শেষে বাদ্যযন্ত্রসহ একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit