সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটির কাওলা শিয়ালডাঙ্গা’র পশুর হাট বন্ধে হাইকোর্টের স্থগিতাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আশিয়ান ল্যান্ড ডেপেলেপমেন্ট লিমিটেডকে কোন প্রকার অবহিত না করে কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গার নাম ব্যবহার করে (আশিয়ান সিটির খালি মাঠ) পশুরহাট বসানোর নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব খালি মাঠে পশুরহাট না বসাতে বার বার নিষেধ স্বত্বেও ঢাকা উত্তর সিটি করপোরশন অবৈধভাবে পশুরহাট বসানোর কার্যক্রম অব্যাহত রাখে।

ঢাকা উত্তর সিটি অবৈধ ভাবে কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা পশুরহাট না বসাতে আশিয়ান ল্যান্ড ডেপেলেপমেন্ট লিমিটেড গত ১৯ জুন সুপ্রিমকোর্টে একটি রিট করেন। রিটটি বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের বেঞ্চে শুনানি শেষে ঢাকা উত্তর সিটি করপোরশন কর্তৃক পশুরহাট না বাসানোর জন্য হাইকোর্ট স্থগিতাদেশ করেন। আশিয়ান ল্যান্ড ডেপেলেপমেন্ট লিমিটেডের পক্ষে রিট বরেন সুপ্রিমকোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, শুনেছি কাওলায় আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের জায়গায় পশুর হাট না বসাতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুসারে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উচ্চ আদালতের স্থগিতাদেশের জায়গায় কোন কার্যক্রম চালালে সেটি আদালত অবমাননা হবে বলে জানান ওসি।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। ইজারাদার শফিকুল ইসলাম শামীমকেও কল দিয়ে পাওয়া যায়নি। তবে হাটের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ইঞ্জিনিয়ার হিরা আহমেদ রতন বলেন, হাইকোর্টের আদেশের বিষয়ে আমরা কিছু জানিনা, খবরটি ভুয়া।

 

এদিকে কাওলা শিয়ালডাঙ্গা পশুরহাট ইজারা মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা ধার্য করেছিল ডিএনসিসি। এ হাটের সর্বোচ্চ মুল্য পাওয়া গেছে এক কোটি ৩৭ লাখ ৫০০ টাকা। কোরবানীর হাট ইজারা বা তত্ত্বাবধায়ক কাজটি করে ডিএনসিসির সম্পত্তি বিভাগ। এ বিভাগ সূত্রে জানায়, গত ২মে পশুরহাটের দরপত্র আহ্বান করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, এবার প্রতিটি অস্থায়ী হাট ইজারার বিপরীতে পাঁচ থেকে ৭টি শিডিউল বিক্রি হয়েছে। কাওলা শিয়ালডাঙ্গর পশুরহাট ইজারা পেয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী। তার নিকট আত্মীয় শফিকুল ইসলাম শামীমের মাধ্যমে এই পশুরহাট পরিচালনা করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।

কিউএনবি/নাহিদা/২২.০৬.২০২৩/ সন্ধ্যা ৭.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit