শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে ৫ গ্রামবাসীর মানবন্ধন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপির রাঙ্গামাটি গ্রামে প্রাণ কোম্পানির বঙ্গ মিলস্ লিঃ এর প্রধান ফটক এর সামনে পরিবেশ দূষনের প্রতিবাদে ৫টি গ্রামে বসবাসকারী প্রায় আড়াই হাজার নারী পুরুষের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাবু, মোঃ জনি, মোছাঃ মিনারা বেগম, মোছাঃ আরিফা বেগম, মোছাঃ রেখা বেগম সহ আরও আনেকে। মানববন্ধনে বক্তরা বলেন “প্রাণ কোম্পানীর ছাই ও পানির দূর্গন্ধের কারণে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা। তাই ছাই ও পানির দূর্গন্ধ অতি বিলম্বে বন্ধ করতে হবে। তারা আরও বলেন, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের চোখে ছাই পড়ে চোখের বিভিন্ন সমস্যা হচ্ছে।

বাড়ীর খাবার, কাপড়, আসবাবপত্র ও তিন ফসলী জমি ছাই এর কারণে নষ্ট হচ্ছে। গাছ পালায় কোন ফল হচ্ছে না। চলতি বছর কোম্পানির ছাই এর আগুনে একটি শিশু পড়ে গিয়ে মারা যান। পরিবেশ দূষনের বিষয়ে দীর্ঘ দিন ধরে কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি তারা।

এ বিষয়ে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসার বরারবর ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। মানববন্ধনের বিষয়ে রাঙ্গামাটি প্রাণ বঙ্গ মিলস্ লিঃ এর এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, যারা এই মানববন্ধন করছে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহীত করার জন্য এই মানববন্ধন করেছেন। আগামীতে পরিবেশ দূষণ বন্ধ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। মানববন্ধনের আয়োজন করেন আলাদীপুর গ্রামবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit