মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

দুপুরে বিয়ে, রাতে নববধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : কলারোয়ায় বিয়ের কয়েক ঘণ্টা পর গলায় ফাঁস দিয়ে এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জুন) কলারোয়া থানার উপ-পরিদর্শক অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আত্মহননকারী নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। তার স্বামী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন।উপ-পরিদর্শক অনীল মুখার্জি জানান, রোববার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে আসেন। পরে ওইদিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির ঝগড়া হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঊষার মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন কাজ করেছে। 

উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit