সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ জুন) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৭ ও ২১৮৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার।

আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ৩০ মিনিট পর সকাল সাড়ে ১০টায় সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানি শেয়ারের দর।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit