বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

লালপুরে ভুটভুটির চাকায় পৃষ্ঠ হয়ে জামায়াত নেতা নিহত

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬১ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মোটরসাইকেল- ভুটভুটির সংঘর্ষে ভুটভুটির চাকায় পৃষ্ঠ হয়ে গোলাম মোস্তফা (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।সোমবার (১৯জুন) রাতে উপজেলার চকনাজিরপুর- ইসলামপুর সড়কের জামতলা এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা উপজেলার নবীনগর গ্রামের সাজাহানের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর লালপুর থানা সুরা কর্মপরিষদ সদস্য।স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা উপজেলার ইসলামপুরে তার শশুর বাড়ী থেকে রাত পৌনে আটটার দিকেদ মোটরসাইকেল নিয়ে চকনাজিরপুর হয়ে নিজ বাড়ীতে ফেরার পথে উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা গরু টানা ভুটভুটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে ভুটভুটির নিচে পড়লে তার মাথা চাকায় পৃষ্ঠ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ৯ টার সময় নবীনগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit