বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাসের সামনের ভাগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে।

কুদ্দালোর পুলিশ অফিসার আর রাজারাম এনডিটিভিকে বলেন, দুটি বাসের মধ্যে একটির টায়ার ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে দিক পরিবর্তন করে বাসটি ডানদিকে চলে যায়। এ সময় রাস্তার অন্যদিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি বলেন, বাস দুটির মধ্যে একটি তিরুভান্নামালাইয়ের দিকে যাচ্ছিল এবং অন্যবাসটি উল্টাদিক থেকে পানরুতি থেকে আসছিল। দুটি বাসেরই চালক ঘটনাস্থলে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমবেদনা জানিয়েছেন।

তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং ‍গুরুতর আহতদের ৫০ হাজার এবং কম আহতদের ২৫ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আহতদের ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দুই মন্ত্রীকে নিযুক্ত করেছেন এমকে স্ট্যালিন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit