স্পোর্টস ডেস্ক : এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটির প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
জাকার্তায় আজ স্বাগতিকদের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছে আলবিলেস্তেরা। চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজ দেশ আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন তিনি। তার অনুপস্থিতিতে কিছুটা ছন্নছাড়া আক্রমণ করলেও লিয়ান্দ্রো পারেদেসের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪০