বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ কে আব্দুল মোমেন বলেন, ‌‘কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য আছে, ভুল আছে। তারা বলেছে যে শেখ হাসিনার আমলে ৬০ শতাংশ হিন্দু দেশছাড়া হয়েছেন। এ তথ্য ভুল। আপনাদের এ বিষয়ে প্রশ্ন করা উচিত।’

যুক্তরাষ্ট্রে সরকারের কোনো লবিস্ট নেই দাবি করে তিনি বলেন, ‘সেখানে আমাদের কোনো লবিস্ট নেই, আমরা বাদ দিয়ে দিয়েছি। বরং যারা লবিস্ট নিয়োগ করেছে তাদের বলেন যেন আল্লাহর ওয়াস্তে দেশের কীভাবে উন্নতি হয়, জ্বালানি আনা যায়, সেসব বিষয়ে যেন লবিস্টদের কাজ করায়।’

সরকার স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন চাইলেই হবে না, সব দলকেও সুষ্ঠু নির্বাচন চাইতে হবে। আমরা চাই সবাই নির্বাচনে সহায়তা করুক।’এদিকে চীনের সম্মেলনে নয়, বরং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘চীনের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন।

কিন্তু সে সময় প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন বলে চীনে যেতে পারবেন না। আমরা চীনকে এ বিষয়ে সবিনয়ে জানিয়েছি।’যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা বলতে সরকার ওকালতি করছে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit