শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

বিয়ে করলেন কণ্ঠশিল্পী বুশরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার খুঁজে পেয়েছেন তার অভিমান ভাঙানোর মানুষটিকে। সম্প্রতি পারিবারিকভাবে ব্যবসায়ী আসিফ নাওয়াব চিশতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গেল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই তরুণ কণ্ঠশিল্পীর বাগদান ও আকদ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব ও সংগীতের অনেকে।

জানা গেছে, ব্যবসায়ী আসিফ নাওয়াবের সাথে বুশরার পরিচয় হয় এক মিউচুয়াল বন্ধুর সুবাদে। পিএইচডির কারণে ৫ বছর ধরে ভারতে বসবাস করছেন বুশরা, তাই চিশতির সাথে কথোপকথন শুরু হয় অনলাইনে। খুব অল্প সময়েই দু’জন দু’জনের খুব কাছের বন্ধুতে পরিণত হন। সেই বন্ধুত্ব সকলের আশীর্বাদ ও ভালোবাসায় পরিণতি পেয়েছে।

বুশরা ও চিশতি দম্পতি সকলের কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। আসছে ডিসেম্বরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছরের বুশরা শাহরিয়ারের  ‘একশো নালিশ’, ‘তোমার যদি’ গানটি সহ অতীতের উৎসবের বাংলাদেশ, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি মিউজিক ভিডিও গুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit