মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরার পৌর মেয়রকে সব দায়িত্ব বুঝিয়ে দিতে প্যানেল মেয়র প্রতি নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে আদালতের নির্দেশ পালন না করে নিজেকে ভারপ্রাপ্ত মেয়র দাবি করা সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আদালতে ক্ষমা প্রার্থনা করেন। এসময় আদালত প্যানেল মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনি যেটি করেছেন সেটিকে থ্রেট দেয়া বলে। যেভাবেই হোক জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু এত ক্ষমতা কোথায় পান? 

ক্ষোভ প্রকাশ করে  আদালত বলেন, আরেকবার অভিযোগ পেলে এমন জরিমানা করা হবে যাতে সারাজীবনের পরিশোধ করতে না পারেন। 

গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাসকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়রকে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিল। বরখাস্তের বিষয়ে আর্থিক ক্ষমতার আদেশটি হাইকোর্ট স্থগিত করে গত ১৪ ফেব্রুয়ারি। এরপরও প্যানেল মেয়র জোর করে নিজেকে ভারপ্রাপ্ত মেয়র দাবি করে কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

হাইকোর্টের আদেশের বিষয়টি সিটি ব্যাংক কর্তৃপক্ষ অবগত হওয়ার পর তার সই করা কোনও ধরনের চেক বা লেনদেন পৌরসভার পক্ষ থেকে আসলে গ্রহণ না করায়, সিটি ব্যাংক সাতক্ষীরা শাখা কর্তৃপক্ষের প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit