সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর: বরফ গলল কতোটা?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্কে টানাপড়েনের বরফ গলাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের চীন সফরটা হওয়ার কথা ছিল আরো কয়েক মাস আগেই। তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ঢুকে পড়ায় সেই সফর স্থগিত হয়। শেষ পর্যন্ত চীন সফরে গেছেন ব্লিনকেন। এরইমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকও করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গঠনমূলক ও সরল আলোচনা করেছেন ব্লিনকেন। বেইজিংয়ের বৈঠকে ব্লিনকেন কূটনৈতিক যোগাযোগের চ্যানেল সব সময় খোলা রাখার ওপর জোরারোপ করেছেন। 

গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তা চীন সফরে গেলেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের সাথে সম্পর্ক স্থিতিশীল করাই ব্লিনকেনের এই সফরের প্রধান উদ্দেশ্য।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ব্লিনকেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল, অনুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ চীন। জানা গেছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরের কথাও দিয়েছেন।

তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে ঝুঁকিতে ফেলছে তাইওয়ান ইস্যু। তার দাবি, তাইওয়ান চীনের অন্যতম আগ্রহের জায়গা। যদিও যুক্তরাষ্ট্র সবসময় সার্বভৌমত্ব রক্ষায় তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে। 

রবিবার সকালে ব্লিনকেনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের দুই দিনে নানা বিষয়ে ব্লিনকেন বৈঠক করবেন। যদিও আপাতত চীনের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করছে না যুক্তরাষ্ট্র। চীনেরও খুব একটা প্রত্যাশা নেই। তবে ইউক্রেনযুদ্ধ, প্রযুক্তিগত সংঘাতসহ কিছু বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit