শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

একই ফ্রেমে ৩ টম ক্রুজ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : সিনেমায় না হয় সম্ভব, তাই বলে বাস্তবের মাটিতে? সামাজিক মাধ্যমে বিস্ময়ের সীমা উস্কে দিয়ে ঘুরে বেড়াচ্ছে হলিউড অভিনেতা টম ক্রজের ওই ছবিটি। কোন জন সত্যিকারের টম আর কারা নকল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

‘দ্য মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিং শেষের উদ্‌যাপনে ‘তিন টম রহস্য’ই এখন সিনেমা পাড়ার কৌতূহল বাড়াচ্ছে। খবর এনডিটিভির।

ক্যাপশনে যদিও লেখা ছিল টম এবং তার দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়া করা অভিনেতা), তবু তিনজন হুবহু একই আদলের মানুষ দেখে বিস্ময়ের অবধি নেই অনুরাগীদের। টম কোনটি তা-ও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। 

কেউ মন্তব্য করছেন, ‘আসল কে আর নকল কে, কেউ কি বুঝতে পারছেন?’ আবার কেউ মজা করে বললেন, ‘টমের স্টান্ট ডাবলরাই আসলে তাঁদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি দিয়েছেন।’

আর একজন লিখেছেন, ‘ইয়ার্কি নাকি! এগুলো সব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র কাজ।’ এই তিনজনের মধ্যে একজনও আসল টম নন? এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিলেন না মন্তব্যকারীরা।

সে যা-ই হোক, ছবির কাজ যে শেষ হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। ৬০ বছরের টম মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে ছবির জন্য, সেই ‘মিশন : ইম্পসিবল-ডেড রেকনিং’ খুব শিগগিরই মুক্তি পাবে। 

স্টুডিওতে নয়, মহাকাশেই তৈরি হয়েছে সেই ছবি। আগামী ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘মিশন : ইম্পসিবল ডেড রেকনিং’। এর পরের পর্বের শুটিং শেষ হওয়ার পরই ছবিটি শেয়ার করেছেন টম। 

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/সকাল ৯:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit