শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

যে কারণে শাহরুখ ও আমিরকে সেকেলে বললেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা করণ জোহরের বদলে বলিউড ভাইজান সালমান খান নিয়ে গতকাল ১৭ জুন থেকে শুরু হল ‘বিগ বস ওটিটি ২’। শো-টির প্রিমিয়ারে বেশ খোস মেজাজে দেখা গেছে এই অভিনেতাকে। সেখানেই রসিকতা করে সালমান বলেছেন, শাহরুখ এবং আমির সেকেলে (পুরানো) হলেও, তিনি মোটেই তা নন।

এই শোয়ের প্রথম দিনের পর্বে এবারের অন্যতম প্রতিযোগী জিয়া শঙ্কর স্টেজে এসেই সালমানকে সেকেলে বলেন। আর এটা শুনেই মজা করে উত্তর দেন তার দুই বন্ধু আমির খান এবং শাহরুখ খান সেকেলে হতে পারেন কিন্তু তিনি নন।

বলিউডে মাত্র কয়েক বছরের ব্যবধানে পা রেখেছিলেন শাহরুখ, আমির ও সালমান। ১৯৮৫ সালে ‘হোলি’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন আমির। সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘দিওয়ানা’ ছবির হাত ধরে ১৯৯২ সালে সিনেমা জগতে পা রাখেন শাহরুখ।

পরে সময়ের সাথে সাথে তিন খানই নিজেদের প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে তাদের ভক্ত। বলিউডে রাজত্ব করছেন তারা। তবে একে অপরকে প্রতিযোগী মনে করেন না তারা। তাদের মাঝে এখন ভালো বন্ধুত্ব। যদিও মাঝখানে ভুল বোঝাবুঝির কারণে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল খানদের মধ্যে। পরে অবশ্যই সব স্বাভাবিক হয়ে যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit