শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ভিলেন হয়ে হলিউডে অভিষেক আলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের পর এবার আলিয়া ভাটের লক্ষ্য হলিউড। ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তার। তার সঙ্গে এই ছবিতে গ্যাল গ্যাডট, জেমি ডর্ন্যানকে দেখা যাবে। সদ্যই মুক্তি পেল এই ছবি প্রথম ট্রেলার।

ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বলিউডের মিষ্টি, রোম্যান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন। আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনও ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন।

৪৩ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ট্রেলার অনেক সময়ই যেন দর্শককে ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে করাবে। এই ট্রেলার দর্শকদের থেকে প্রভূত প্রশংসা পেয়েছে। প্রশংসিত হয়েছে ভারত কন্যার অভিনয়। যদিও ট্রেলারে তাকে খুব বেশি যে দেখা গিয়েছে এমনটা নয়। তাই অনেকের মনেই প্রশ্ন জাগছে তার চরিত্র এই ছবিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। তার সঙ্গে দেখানে গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান রয়েছেন নেটফ্লিক্সের ফেস্টিভ্যালের জন্য। তারা একত্রে রেড কার্পেটে ধরা দিয়েছেন। এবং সেখানেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আলিয়া নিজেও এই ছবির ট্রেলার তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং জানিয়েছেন আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit