শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণ, যা করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমানে বেশির ভাগ মানুষ ‘ডিসলিপিডেমিয়া’ বা রক্তে অধিক চর্বির সমস্যায় ভোগে। অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালিতে জমা হতে হতে রক্তনালির স্বাভাবিক যে রক্তস্রোত, তা বাধাপ্রাপ্ত হয়। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক সমস্যা তৈরি হয়, যা মাঝেমধ্যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই এ বিষয়ে একটু সচেতন হওয়া দরকার।

১. লিভার নিজেই প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করে।

২. বাকি কোলেস্টেরল আসে প্রাণিজ খাদ্য থেকে। যেমন—খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, বড় মাছের মাথা, দুধ ইত্যাদি হলো কোলেস্টেরলসমৃদ্ধ খাবার।

কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণ

♦  অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস।

♦  রান্নায় তেলের ব্যবহারে সচেতন না হওয়া; প্রতিদিন ভাজাপোড়া খাবারকে প্রাধান্য দেওয়া।

♦ ধূমপান, মদ্যপান, জর্দা সেবন, তামাক সেবন ও কিছু ড্রাগ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির ‘ডিসলিপিডেমিয়া’ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

খাদ্যতালিকায় যেসব পরিবর্তন আনা উচিত

এ ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে চলা উচিত।

♦ অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ না করা এবং সরল শর্করা খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া।

♦ পর্যাপ্ত পরিমাণে মৌসুমি ফল ও শাক-সবজি খাওয়া।

♦ ভিটামিন ‘এ’ যুক্ত কাঁচা সবজি সালাদ বা জুস হিসেবে খাওয়া।

♦ প্রতিদিন নিয়ম করে হাঁটাচলা বা এক্সারসাইজ করা।

♦ ধূমপান বা অন্যান্য বদ-অভ্যাস থাকলে যতটা সম্ভব কমিয়ে আনা।

♦  রান্নায় তেলের ব্যবহারে সচেতন হওয়া। অতিরিক্ত তেলের খাবার, ভুনা খাবার এড়িয়ে চলা।

♦ কোলেস্টেরল নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস ও দুধ বা দুধজাতীয় খাবার বাদ দেওয়া। প্রয়োজনে খাদ্যতালিকায় টক দই রাখা যাবে।

♦ তা ছাড়া মিশ্র বাদাম, কাঁচা দেশি রসুন, তেঁতুল ইত্যাদি খাবারও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তবে অবশ্যই পরিমাণ ও সময় পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।

♦ লিপিড প্রফাইলে ঝামেলা হলে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। লাইফস্টাইল ও খাদ্যতালিকা মেনে চললে ডিসলিপিডেমিয়া থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব।

লেখক

ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও

নিউট্রিশন কনসালট্যান্ট, ইবনে সিনা

ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit