মোঃ আশিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যেগে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন যথাক্রমে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, ৬নং-রনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিমাই চন্দ্র দেবশর্মা সহ এলাকার সুধী এবং ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ৬নং-রনগাও ইউনিয়ন পরিষদ একাদশ সেতাবগঞ্জ পৌরসভা একাদশকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্ণামেন্ট কমিটির সদস্য মোঃ হাসিবুল হাসান হাসু।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/বিকাল ৩:১৯