স্পোর্টস ডেস্ক : ঢাকার তীব্র গরমের দিনে মাঠে গড়িয়েছিল খেলা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেদিন ৩৬ ডিগ্রি। তবে মনে হচ্ছিল ৪৫ ডিগ্রির আগুনে পুড়ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
এমন আবহাওয়াতেও খেলতে নেমে নাজমুল হোসেন শান্ত করেছেন সেঞ্চুরি। সেই আবহাওয়ার ধরন পরে পালটেছে। তবু গরম ছিলই। তারপরও জোড়া ১০০ রানের ইনিংস খেলেন তিনি।
দুটি শতরানের ইনিংসে মুমিনুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক ম্যাচে জোড়া সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন তিনি। ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরে ভীষণ খুশি এই টাইগার ব্যাটসম্যান।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি খুব খুশি, কারণ ম্যাচটা আমরা জিততে পেরেছি। আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা আমার ভালো লেগেছে। একজন ক্রিকেটা হিসেবে আমাদেরকে সব ফরম্যাটে পারফর্ম করতে হবে। আমার কাছে পরিকল্পনা স্পষ্ট ছিল, তাই দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরেছি। ভবিষ্যতেও ব্যাটিং ফর্ম ধরে রাখতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।’
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ২:১৫