পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালের দিকে আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। এক পর্যায়ে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ১:০৬