শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন অভিনেতা আল পাচিনো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৬০ Time View

বিনোদন ডেস্ক : তিরাশি বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন হলিউড অভিনেতা আল পাচিনো। ২৯ বছর বয়সী অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন পাচিনোর প্রতিনিধি স্ট্যান রোজেনফিল্ড। 

ওই প্রতিনিধির বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে রোমান পাচিনো। কিছুদিন আগে ওয়েস্ট হলিউডে এক ডিনার ডেটে গিয়ে অনাগত সন্তানের কথা জানিয়েছিলেন তারা। নুরের সঙ্গে ২০২২ সালের এপ্রিল থেকে প্রেমের সম্পর্কে আছেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো। নুর পেশায় সিনেমার প্রযোজক।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট। অভিনেতার আরো এক সাবেক প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার জন্ম দিয়েছেন। আল পাচিনো গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’র মতো হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit