রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

  রান্না ঘরে পড়ে ছিল তরুণীর লাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রান্না ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাশেদা বেগম (২৩) উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের নূর নবীর মেয়ে।  বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, রাশেদা স্বামীর পরিবার গরিব হওয়ায় সে বাবার বাড়িতে থাকত। গতকাল সন্ধ্যার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। একপর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়।  ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  মৃত্যুর সঠিক কারণ জানান জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit