বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

ঈদকে কেন্দ্র করে গতি বেড়েছে রেমিট্যান্সে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৩০ Time View

ডেস্ক নিউজ : ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে। স্বাভাবিকের চেয়ে প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন বেশি অর্থ। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা। কেন্দ্রিয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকা।

ধারণা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে জুন মাসে রেমিট্যান্স আসতে পারে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি। গত মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলনে প্রবাসীরা। 

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ১০ হাজার ডলার এসেছে।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit