শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক গোসল দিবস আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৯৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : গোসলের অনেক উপকারিতা আছে। এ যেমন- রোগজীবাণু প্রতিরোধ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ইত্যাদি। আজ যেহেতু গোসল দিবস তাই পানির সঙ্গে ফুলের পাপড়ি, লেবু মিশিয়ে গোসল করতে পারেন। আজকের গোসলটা না হয় অন্যদিনের চেয়ে একটু আলাদা হলো। আবার বাথটাবে শরীরটাকে এলিয়ে দিয়ে একটু সময় নিয়ে গোসল করতে পারেন। তাহলে তীব্র এই গরমের দিনে একটু বেশি প্রশান্তি আনবে।

যদিও গোসল দিবসটি আপনার অদ্ভুত লাগতে পারে। কিন্তু, ১৪ জুন আন্তর্জাতিক গোসল দিবস উদযাপন করা হয়। পৃথিবীর কত কিছু নিয়ে তো কত দিবস আছে, গোসল নিয়ে একটি দিবস থাকলে মন্দ কী? তবে, আজ গোসল দিবস বলে শুধু একদিন গোসল করতে হবে বিষয়টি মোটেও এমন নয়। বরং প্রতিদিন দিনে অথবা রাতে একবার গোসল করা উচিত। তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে।

এখন প্রশ্ন হলো- গোসল দিবস কীভাবে এলো বা কারা এর প্রচলন করল?

১৪ জুন গ্রিক গণিতবিদ, বিজ্ঞানী এবং পণ্ডিত আর্কিমিডিস গোসলের সময় আবিষ্কার করেছিলেন, পানিতে ডুবে কোনো বস্তুর আয়তন সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে! এই আবিষ্কারের উত্তেজনা ধরে রাখতে না পেরে আর্কিমিডিস বাথটাব থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বলেন, ‘ইউরেকা, ইউরেকা!’ শুধু তাই নয় তিনি আনন্দে গ্রিসের সিরাকিউজের রাস্তায় দৌড়াতে শুরু করেন।

ধারণা করা হয়, আর্কিমিডিসের সেই আনন্দের দিনটির স্মরণে ১৪ জুনকে গোসল দিবস হিসেবে বেছে নেয়া হয়েছিল।মনে রাখতে হবে, গোসল কিন্তু মোটেও দিবসভিত্তিক কোন ব্যাপার নয়। সুস্থতার জন্য প্রতিদিন অন্তত একবার গোসল করা উচিত। তবে আমাদের আয়েশি গোসল যেন পানি অপচয়ের কারণ না হয়।

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit