শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

১০ দিনেই কোটির ঘরে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ ভারতে মুক্তি পেয়েছে শুক্রবার (২ জুন)। কৌশিক গাঙ্গুলির নির্মাণে এর গল্পে উঠে এসেছে প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপোড়েন।জানা গেছে, মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি।

টলিউডের বক্স অফিস এক টুইটে জানায়, অনেক সময় আমরা কোনো সিনেমা থেকে কিছু প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর চলতি বছর ‘অর্ধাঙ্গিনী’। সূত্র হতে আরো জানা গেছে, ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এখনও সিনেমাটি কম সংখ্যক হল পেয়েছে। কিন্তু এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

২০১৯ সালে ‘অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হলেও নির্মাণ কাজ শেষে দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় রয়েছেন জয়া আহসান। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলিসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit